বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জেরিকেন বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সুপেয় পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জেরিকেন বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর   সোমবার (২৬ আগস্ট) সকাল থেকে খাগড়াছড়ি জেলার চেংগী ব্রিজ  এলাকায় বন্যায় ক্ষতিগ্রন্ত অসহায় মানুষের ঘরে ঘরে  পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,জেরিকেন পৌঁছেদিলেন খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস।

খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পানিবাহিত রোগ থেকে মুক্ত থাকতে  পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১টি করে জেরিকেন বিতরণ করা হয়েছে।  স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলার প্রতিটা উপজেলায় আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর সকল কর্মকর্তা -কর্মচারীরা। 

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit