শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ধর্মীয় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী কৃষ্ণের ৫২৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা রক্ষাকালী মন্দির পরিচালনা পরিষদ ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহযোগিতায় মন্দির প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গল জোতি প্রজ্জলনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি। 

মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,  অপলক নয়ন দাশ‘র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ধর্মের নামে যেন কেউ কোন ধরনের সহিংসতা বা সাম্প্রদায়িক উস্কানীর সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখার আহবান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, কোন অশুভ শক্তি যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে এ শিক্ষা গ্রহণের আহবান জানান তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সাধারন সম্পাদক সমীর চন্দ্র বণিক, সাবেক সাধারন সম্পাদক স্বপন কান্তি পাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ছোটন চেীধুরী। দুর দূরান্ত থেকে আগত হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit