শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

পাকিস্তানের আকাশে ৪৬ মিনিট উড়ল মোদির বিমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদি পোল্যান্ড থেকে দিল্লিতে ফেরার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেছেন। সকাল ১০টা ১৫ মিনিটে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে মোদিকে বহনকারী বিমান। ৪৬ মিনিট অবস্থানের পর সকাল ১১টা ১ মিনিটে পাকিস্তান ছাড়ে ওই বিমান।

সূত্র জানায়, ভারতীয় প্রধানমন্ত্রীর বিমানটি চিত্রাল হয়ে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে এবং ইসলামাবাদ ও লাহোরের বিমান নিয়ন্ত্রণ এলাকা দিয়ে ভারতের অমৃতসরে প্রবেশ করে। পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথোরিটির (পিসিসিএ) সূত্র মতে, পাকিস্তানি আকাশসীমা বাণিজ্যিক ভারতীয় বিমান চলাচলের জন্য উন্মুক্ত ছিল।
 
প্রধানমন্ত্রীর বিমান বিদেশের আকাশে ওড়ানোর জন্য আলাদা বিশেষ অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় নরেন্দ্র মোদির গুড উইল বার্তা দেয়ার ঐতিহ্যকে উপেক্ষা করেছেন। তার এই সিদ্ধান্তে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে ফের আলোচনা শুরু হতে পারে।

উল্লেখ্য, বালাকোট এয়ারস্ট্রাইকের পর ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ভারতীয় বিমানের জন্য আকাশপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। তবে দু বছর পর ভারতের বাণিজ্যিক বিমানগুলোর জন্য আকাশপথ খুলে দেয় দেশটি। এরপর থেকে সরাসরি উড়ানে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহার করছে ভারতীয় বাণিজ্যিক বিমানগুলো।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit