শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসে নিহত ২২

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ২২ জন নিহত এবং আরো ১৯ জন আহত হয়েছেন। এছাড়া ৩০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থাইল্যান্ড জুড়ে তীব্র বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়। খবরে বলা হয়, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চীয় দ্বীপ ফুকেটে ভূমিধসে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাশিয়ার এক দম্পতিসহ প্রতিবেশী মিয়ানমার থেকে আসা ৯ জন অভিবাসী শ্রমিক রয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহে বৃষ্টির পর বিভিন্ন প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংট্রান সিনাওয়াত্রা নানের উত্তরাঞ্চলে মানুষের কাছে ত্রাণ পাঠিয়েছেন।

থাই-চীনের রেলওয়ে নির্মাণ প্রজেক্টের একটি টানেলের ধ্বংসস্তূপ থেকে তিন কর্মীকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন উত্তর-পূর্বাঞ্চল প্রদেশের পরিবহনমন্ত্রী নাকলোন রাচাসিমা।

থাইল্যান্ডের পাঁচটি প্রদেশের মধ্যে চিয়াংরাই, সুখোথাই, প্রে-তে বন্যার পানি বয়ে যাচ্ছে। এছাড়া রাজধানী ব্যাংককের পাশের নদী চাও ফ্রায়ার পানি দ্রুত হারে বাড়ছে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit