রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সব দাবি-দাওয়া একমাস বন্ধ রাখার আহ্বান নুরের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, সাধারণ আনসারদের পরিকল্পনা ছিল সচিবালয়ে তাণ্ডব চালানো। নৈরাজ্য তৈরির চেষ্টা করেছিলেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাতকে ফেলে মারধর করাটা কোনো স্বাভাবিক ঘটনা নয় মন্তব্য করে নুরুল হক নুর হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সরকারকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে।
 
সব দাবি-দাওয়া একমাস বন্ধ রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতি বন্ধ করতে হলে বেতন বাড়াতে হবে। তবে এটি ধাপে ধাপে করা হবে। এজন্য সরকারকে সময় দিতে হবে।
 
প্রসঙ্গত, সচিবালয় এলাকায় রোববার (২৫ আগস্ট) রাতে আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার তাদের দেখতে এবং চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শনে যান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। সঙ্গে ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit