শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

মাটিরাঙ্গার গোমতির ভাঙন কবলিত এলাকা পরিদর্শন ও এাণ বিতরণ করলেন- জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৪২০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সাম্প্রতিক টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে নদী ভাঙন কবলিত গোমতি বাজার  ও গড়গড়িয়া এলাকা পরিদর্শন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
সোমবার (২৬ আগষ্ট) বেলা ১১টার দিকে গোমতি  বাজার এলাকায় নদীর পাড়ের ভাঙন ও গড়গড়িয়ায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ।  তিনি ভাঙন কবলিত গোমতি বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
গোমতি নদী ভাঙনের শিকার ব্যবসায়ী ও অধিবাসীদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি সংশ্লিষ্টদের ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নেয়ার কথা জানান জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান। গোমতি ইউনিয়ন পরিষদ মাঠে সাম্প্রতিক টানা বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চার’শ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি খাদ্য সামগ্রী (চাল) বিতরণ করেন। 
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী,  সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মেদ, উপসহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা উপজেলা শিক্ষা আফিসার আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. আবুল ফজল ভুইয়া, সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, গোমতি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. ইদ্রিস।মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম ও গোমতি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হানিফ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মুখে খাবার তুলে দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে জেলা ও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের কাজ শুরু করা হবে। বন্যায় ক্ষতি নিরূপনের কাজ চলছে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit