রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

পাকিস্তানে গাড়ি থামিয়ে ২২ জনকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা কমপক্ষে ২২ জনকে হত্যা করেছে। সেখানে বিভিন্ন গাড়ি থেকে তাদেরকে জোরপূর্বক নামিয়ে আনার পর জাতিগত পরীক্ষা করে হত্যা করা হয়। 

সোমবার দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।

বেলুচিস্তানের মুসাখাইল জেলার সিনিয়র কর্মকর্তা নজিবুল্লাহ কাকার এএফপি’কে বলেন, ‘বেলুচিস্তানের সাথে পাঞ্জাবের সংযোগকারী একটি মহাসড়কে জঙ্গিরা বাস, ট্রাক এবং ভ্যান থামিয়ে কমপক্ষে ২২ জনকে হত্যা করে। এ সময় আরও পাঁচজনকে আহত করা হয়।’

তিনি আরও বলেন, ‘নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি এবং ৩ জন বেলুচ রয়েছে। তারা বেশিরভাগই
পাঞ্জাবি শ্রমিক।’

সোমবার সকালে পাকিস্তানের অভাবগ্রস্ত বেলুচিস্তান প্রদেশের মুসাখাইল জেলায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এই প্রদেশটি জাতিগত, গোত্রগত ও বিচ্ছিন্নতাবাদী সংঘাতে জর্জরিত এবং নিরাপত্তা বাহিনীকে বেশিরভাগ সময় এসব সমস্যাই মোকাবিলা করতে হয়।

এই এলাকাটিতে বিএলএ সবচেয়ে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit