শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

অটোরিকশার সঙে মুখোমুখি হয়ে দুই মোটরসাইকেল আরোহী 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৫৮ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-সুলতানপুর সড়কের সদর উপজেলার কোড্ডায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তারা দু’জন মোটরসাইকেল আরোহী ছিলেন।

নিহতরা হলেন, শাহীন  মিয়া (৪৮) ও চঞ্চল (৩৮)। শাহীনের বাড়ি সদর উপজেলার উলচাপাড়া ও চঞ্চলের বাড়ি পৌর এলাকা মধ্যপাড়া। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ অটোরিকশায় থাকা কশেকজন আহত হন। ইউনিয়ন পরিষদ মেম্বার মো. সোহরাব ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কোড্ডা এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের বিকট শব্দে স্থানীয় লোকজন বেরিয়ে এসে দেখে মটর সাইকেলে আরোহী দুইজন ঘটনাস্থলে পড়ে আছেন এবং দুজনই মৃত। আহতদের উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে পাঠানো হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহেল জানান, খবর পেয়ে তিনি সেখানে ছুটে যান। তবে ঘটনাস্থল জেলা সদর হওয়ায় সেখানকার পুলিকে খবর দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit