শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

শাহরাস্তিতে বন্যায় পানিবন্দি হাজার হাজার মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৬৭ Time View

ডেস্ক নিউজ : কয়েক দিনের টানা বর্ষণ আর জোয়ারের পানিতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এরমধ্যে কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে।

পানিবন্দি অনেকেই পার্শবর্তী শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে উঠেছেন। ইতোমধ্যে জেলা প্রশাসক কামরুল হাসান বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়াও উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।

শাহরাস্তি উপজেলার দক্ষিণ অঞ্চলের বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশেষ করে সুচিপাড়া উত্তর ও দক্ষিণ ইউনিয়ন, চিতোষী পূর্ব ও পশ্চিম ইউনিয়নের অনেক গ্রামীণ সড়ক পানির নীচে তলিয়ে গেছে। বেশ কয়েক বছরের মধ্যে শাহরাস্তিতে এবারের বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক।

উপজেলায় বিভিন্ন এলাকায় ফসলি জমি তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খামারিরা। লাখ লাখ টাকার মাছের খামার তলিয়ে যাওয়ায় বহু চেষ্টা করেও রক্ষা করা যায়নি। ধরণা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা। এছাড়াও গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় অনেক রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ নেই। 

অনেকেই গবাদিপশু নিয়ে বিপাকে। সুচিপাড়া কলেজ ও পঞ্চনগর হাই স্কুল আশ্রয় কেন্দ্রে  অবস্থান  নিয়েছে ১৭টি পরিবার। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন।

এদিকে শাহরাস্তি পৌর এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছি। পানিবন্দি হয়ে পড়েছে বহু লোকজন। গত ২৪ ঘণ্টায় কোন বৃষ্টিপাত না হলেও জোয়ারের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে অনেকেই জানান ফেনী ও কুমিল্লা অঞ্চলের পানি চাপ দেওয়ায় শাহরাস্তি উপজেলার বন্যা পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit