শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

বন্যায় মৃত্যু বেড়ে ১৮, ক্ষতিগ্রস্ত ৪৯ লাখ মানুষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : ফেনী, নোয়াখালীসহ উত্তর-পূর্বাঞ্চলের জেলায় আকস্মিক বন্যায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান।

তিনি বলেন, গতকাল পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ১৩ জন। আজ এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এরমধ্যে কুমিল্লায় চারজন, ফেনীতে একজন, নোয়াখালীতে তিনজন, চট্টগ্রামে পাঁচজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন, লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।

ত্রাণ সচিব বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন। ক্ষতিগ্রস্ত পরিবার ৯ লাখ ৪৪ হাজার ৫৪৮টি।

সচিব বলেন, দুর্গত এলাকাগুলোতে আমাদের তিন হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন মানুষ আশ্রয় নিয়েছেন। আর ২১ হাজার ৬৯৫টি গবাদিপশু আশ্রয়কেন্দ্রে নিয়ে এসেছি।

ত্রাণ সহায়তা নিয়ে তিনি বলেন, বন্যাকবলিত ১১টি জেলায় তিন কোটি ৫২ লাখ নগদ টাকা, ২০ হাজার ১৫০ মেট্রিকটন চাল, ১৫ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য বাবদ ৩৫ লাখ টাকা ও গোখাদ্য বাবদ ৩৫ লাখ টাকা পাঠিয়ে দিয়েছি।

সচিব বলেন, দুর্গত জেলাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, স্থানীয় জনসাধারণ, সেনা ও নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা দুর্গত এলাকায় অবস্থান করে তদারকি করছেন।

কিউএনবি/অনিমা/২৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit