রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

দুর্গত মানুষের মাঝে মাটিরাঙ্গা পৌর প্রশাসকের ত্রান বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: টানা ভারী বর্ষণে পাহাড়ে বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ অসহায়  মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে মাটিরাঙ্গা পৌরসভা। শুক্রবার (২৩ আগস্ট) বিকালের দিকে মাটিরাঙ্গার দুর্গত এলাকায় টানা বৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মাটিরাঙ্গা পৌরসভার প্রশাসক ফেরদৌসী বেগমের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।

ত্রাণ বিতরণ কালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম-সম্পাদক আশিষ দত্ত,  সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ও পৌর ছাত্রদলের নেতা শাহিন ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মাটিরাঙ্গা পৌরসভার কর্মকর্তা কর্মচারীগন প্রমুখ উপস্থিত ছিলেন। 
মাটিরাঙ্গায় বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্থ মানুষকে সর্বোতভাবে সহযোগিতার আহবান জানিয়ে ত্রাণ বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, জনগনের চরম বিপদের দিনে পাশে নেই বিনা ভোটের জনপ্রতিনিধিরা। যারা জনগনের দু:সময়ে আজ পাশে নেই তাদের বয়কট করার আহবান জানান তিনি।  

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit