বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

মাটিরাঙ্গায় ৫শতাধিক বন্যা দুর্গতদের মাঝে ওয়াদুদ ভূঁইয়ার পক্ষথেকে খাবার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১১৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় খাগাড়ছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার পক্ষ থেকে বন্যা দুর্গত পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে মাটিরাঙ্গা পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন।বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলের দিকে মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক পরিবারের মাঝে খাগাড়ছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়ার পক্ষ থেকে  রান্না করা খাবার (খিচুড়ি) বিতরণ করেন  মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহজালাল কাজল।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলের নেতৃত্বে রান্না করা খাবার (খিচুড়ি) বিতরণ কালে মাটিরাঙ্গা পৌর বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম-সম্পাদক আশীষ  দত্ত,  সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দাম হোসেন, মো. শাহ আলম, অর্থ সম্পাদক স্বপন কান্তি পাল, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াস উদ্দিন, যুবদলের নেতা আরিফ হোসেন ও পৌর ছাত্রদলের নেতা শাহিন ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

খাবার বিতরণকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর বিনা ভোটের জনপ্রতিনিধিরাও পালিয়ে গেছেন। ওয়াদুদ ভুঁইয়ার নির্দেশে সারা জেলায় বিএনপি নেতাকর্মীরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা পৌর বিএনপির নেতাকর্মীরা দুর্গত মানুষের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit