শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

আইয়ুব-শাকিলের প্রতিরোধের পর হাসানের আঘাত

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিণ্ডিতে বুধবার (২১ আগস্ট) সিরিজের প্রথম টেস্টে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। বৃষ্টিতে আউটফিল্ড ভিজে যাওয়ায় দেরিতে শুরু হওয়া খেলায় ফিল্ডিং নেয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। তবে চতুর্থ উইকেট জুটিতে সাইম আইয়ুব ও সৌদ শাকিলের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এই জুটিতে যোগ হয় ৯৮ রান।  কিন্তু অর্ধশতক হাঁকানো আইয়ুবকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ।

এদিন মাত্র ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় পাকিস্তান। ২ রান করা আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপর দলীয় ১৪ রানে অধিনায়জক শান মাসুদ ও ১৬ রানের মাথায় বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। দুজনকেই ফেরান শরিফুল ইসলাম। শান মাসুদ ৬ রান করলেও রানেরে খাতা খুলতে পারেননি বাবর আজম। তবে এরপরই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুব ও সৌদ শাকিলের জুটিতে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেয় পাকিস্তান। আইয়ুব অর্ধশতক তুলে নেন। অর্ধশতকের পথে হাঁটছেন শাকিলও। এই জুটিতে এখন পর্যন্ত ৯৮ রান যোগ করে পানিপানের বিরতিতে যায় পাকিস্তান।

তবে বিরতির পর ফিরে প্রথম ওভারেই আইয়ুবকে ফেরান হাসান। আউট হওয়ার আগে আইয়ুব ৪ চার ও ১ ছয়ে ৫৬ রান করেন।  এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান ৩২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯  রান সংগ্রহ করেছে। শাকিল ৪ চারে ৪৬ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit