শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়: রাশিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তিনি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযানের অর্থ হচ্ছে ইউক্রেন পরাজিত না হওয়া পর্যন্ত মস্কো ও কিয়েভের মধ্যে এখন আর কোনো আলোচনা হবে না। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে মেদভেদেভ লিখেছেন, শান্তির বিষয়ে স্বঘোষিত মধ্যস্ততাকারীদের নিয়মিত আলাপ-বৈঠক শেষ হয়ে গেছে। এমনকি যদিও তারা এটা উচ্চস্বরে বলতে পারছে না, তবে সবাই পরিস্থিতির বাস্তবতা উপলব্ধি করছে।

তিনি আরও বলেন, ‘তারা উপলব্ধি করছে যে, শত্রু সম্পূর্ণরূপে ধ্বংস না হওয়া পর্যন্ত কোনো আলোচনা হবে না! অপরিপক্স ও অপ্রয়োজনীয় শান্তি আলোচনার তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং কোন বাস্তব ফলাফল নেই।’সীমন্তবর্তী কুরস্ক অঞ্চলে প্রায় দুই সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাচ্ছে ইউক্রেন। এরই ধারাবাহিকতায় এবার রাশিয়ার রাজধানী মস্কোকে নিশানা করেছে জেলেনস্কির বাহিনী।
 
মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে রাশিয়ার রাজধানীতে ধারাবাহিক ড্রোন হামলা চালিয়েছে তারা। এমনকি কয়েকটি ড্রোন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন ক্রেমলিনের আকাশ নিরাপত্তা বলয়ের মধ্যেও ঢুকে পড়ে বলে পশ্চিমী সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। রাশিয়াও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ইউক্রেন মস্কোকে লক্ষ্যবস্তু করেছে।
 
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় সেনারা ড্রোন ব্যবহার করে আকাশপথে হামলা চালানোর চেষ্টা করছে। মস্কোতে হামলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তা ভেস্তে দেয়া হয়েছে। ক্রেমলিন থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে ৩টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ব্রায়ানস্ক সীমান্তে ধ্বংস করা হয়েছে ১৫টি ড্রোন। টুলা অংশে ধ্বংস করা হয় আরও দু’টি। অন্যদিকে রাশিয়ার তরফে বুধবার পূর্ব ইউক্রেনের জেলানে শহর দথলের দাবি করা হয়েছে।
 
খবরে বলা হয়েছে, পরপর ড্রোন হামলায় বিপদের আঁচ পেয়ে সাময়িকভাবে নুকোভো বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়। এই নিয়ে চলতি বছর তৃতীয়বার মস্কোয় ড্রোন হামলা চালালো ইউক্রেন। ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ড্রোন হামলায় তার এলাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
 
দক্ষিণ-পশ্চিম সীমান্তবর্তী রোস্তভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি গোলাবেভ বুধবার বলেন, ‘আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সফল ভাবে ড্রোন হামলার মোকাবিলা করেছে।’ কুরস্ক সীমান্তেও বুধবার দুই বাহিনীর মধ্যে নতুন করে  লড়াই শুরু হয়েছে। রুশ সেনা সেখানে হাতছাড়া হওয়া ভূখণ্ড পুনর্দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে।
 
গত ৬ অগস্ট সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুর্স্কে অঞ্চলে সামরিক অভিযান শুরু করে ইউক্রেন সেনা। তারা এরই মধ্যে রুশ সীমান্তের ৩০ কিলোমিটারের বেশি গভীরে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন অভিযানের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার আলেকজান্ডার সিরস্কি। কুরস্কের রুশ গভর্নর সম্প্রতি জানান, ইউক্রেনের অভিযান শুরু হওয়ার পর ওই অঞ্চল থেকে প্রায় এক লাখ ২১ হাজার রুশ নাগরিক ঘরছাড়া হয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit