শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জাতিসংঘে একটি বিবৃতি জারি করেছে ইরানি মিশন। ইরানের প্রতিক্রিয়ার সুস্পষ্ট ফলাফল আসা উচিত বলে উল্লেখ করা হয়েছে।  

বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ থেকে ধারণা করা হচ্ছে যে ইসরায়েলে হামলার ইঙ্গিত দিয়েছে ইরান। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রথমত ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আগ্রাসী দেশকে শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত ইরানের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে এবং ভবিষ্যতে যে কোনো আগ্রাসন ঠেকাতে (ইসরায়েলি) সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এছাড়াও ইরানের প্রতিক্রিয়ায় একটি সম্ভাব্য (গাজা) যুদ্ধবিরতির নেতিবাচক প্রভাব এড়াতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, ইরান এমন সময় এবং পদ্ধতিতে প্রতিক্রিয়া জানাবে যা ইসরায়েলিদের অবাক করে দেবে। হয়তো যখন তাদের চোখ আকাশে এবং রাডার স্ক্রিনের দিকে থাকে তখন তারা মাটিতে কোনো কিছু ঘটতে দেখে বিস্মিত হয় এবং হয়ত এই দুটিরই সংমিশ্রণ ঘটতে পারে।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফলে প্রায়ই এই দুই পক্ষের মধ্যেই হামলার ঘটনা ঘটছে। অপরদিকে ইরানে অবস্থানের সময় ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় এখন তেহরানের সঙ্গেও ইসরায়েলের যুদ্ধপরিস্থিতি তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit