শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘোষণা জেনিফার

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় জুটি পপতারকা জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের ডিভোর্স গুঞ্জনটি অবশেষে সত্যি হতে চলেছে। বিয়ের প্রায় দুই বছর পর সংসার ভাঙছে তাদের। 

আদালতের নথি অনুযায়ী, ২০ আগস্ট মঙ্গলবার তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন কোনও আইনজীবী ছাড়াই বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী। ‘অন দ্য ফ্লোর হিটমেকার’, বিচ্ছেদের তারিখ হিসাবে ২০২৪ সালের ২৬ এপ্রিল দিনটা নির্দিষ্ট করেছেন। 

উল্লেখযোগ্যভাবে, বেন দ্বিতীয়বারের জন্য এবং জেনিফার চতুর্থবারের জন্য বিবাহবিচ্ছেদ করছেন।

জানা যায়, দু’জন অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন। তবে প্রথমদিকে এমন প্রতিবেদনেও মুখ খোলেননি তারা। জেনিফার তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সম্প্রতি নিজের গ্রীষ্মকালীন সফর বাতিল করে এবং দুজনে তাদের বেভারলি হিলসের বাড়িও বিক্রি করে দেয়। 

উল্লেখ্য, ২০০২ সালের মাঝামাঝি প্রথমবার বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ২০০৩ ও ২০০৪ সালেই মুক্তি পেয়েছিল বেন ও জেনিফারে ছবি ‘গিগলি’ ও ‘জার্সি গার্ল’। সেই সময় বিয়েও পাকা হয়ে গিয়েছিল। আচমকাই ছন্দপতন। ব্রেকআপের সিদ্ধান্ত তারকা যুগল। তারপর অবশ্য বন্ধুত্ব ছিল।

২০২১ সালে আবারও বেন ও জেনিফারকে একসঙ্গে দেখা যায়। ২০২২ সালে বাগদান সারেন দুজন। সে বছরের ১৬ জুলাই লাস ভেগাসে গিয়ে করেন বিয়ে করেছিলেন। এক মাস পর পরিবার ও বন্ধুদের জন্য অনুষ্ঠানও করেছিলেন দুজন। কিন্তু সুখের এই সংসার এবারও বেশি দিন টিকল না। 

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit