বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শান্তি সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক ব্যাবস্থাপনায় দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ ও অসহায় ৯২ টি পরিবারের মাঝে বি‌শেষ মান‌বিক সহায়তা হি‌সে‌বে খাদ‌্য সমাগ্রী ও  ৭৪৬ জন জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হ‌য়ে‌ছে। বুধবার (২১ আগস্ট)  সকাল দশটার দি‌কে জোন সদরে সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি। একই সা‌থে উন্নত চিকিৎসার জন‌্য সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়ে‌ছে। 
এ‌দি‌কে বেলা ১১টায় মাটিরাঙ্গার ১০ নং ইসলামপুর এলাকায় জোনের সার্বিক ব্যবস্থাপনায় নি‌র্মিত একটি যাত্রী ছাউনি উদ্ধোধন করে এলাকার সা‌র্বিক প‌রি‌স্থি‌তি নি‌য়ে স্থানীয়‌দের সা‌থে কথা বলেন জোন অ‌ধিনায়ক লে:কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি।  এসময় ধ‌লিয়া খা‌লের উপর নির্মানাধীন ব্রিজের কার্যক্রম ঘু‌রে দে‌খে আগামী জানুয়ারী ম‌াসের ম‌ধ্যে কাজ শেষ করার জন‌্য সং‌শ্লিষ্ট‌দের নি‌দের্শনা প্রদান করেন । প‌রে মাটিরাঙ্গা বাইল্যাছড়ি এলাকায় স্থানীয়  ৭৪৬ জন জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এ‌তে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী চিকিৎসা সেবা প্রদান ক‌রেন।
মানবিক সহায়তা প্রদান কর্মসূচী শেষে মাটিরাঙ্গা  জোন অধিনায়ক লে:কর্ণেল মো:কামরুল হাসান পিএসসি  বলেন , বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে পাহাড়ের শান্তি সম্প্রীতি উন্নয়ন ও পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্টিদের জন্য বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এমন কার্যক্রম অব‌্যাহত থাক‌বে ব‌লে জানান তি‌নি।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/দুুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit