শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দীপু মনির ৯শ’ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান দুদকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বারিধারা এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে  ডা. দীপু মনিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। হাসিনা সরকারের তিনবারের মন্ত্রী দীপু মনির ৯শ’ কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

পুলিশ জানায়, দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে এবং  রিমান্ডে নেয়ার আবেদন করা হবে।

শেখ হাসিনার ১৮ মন্ত্রী- প্রতিমন্ত্রীর অবৈধ সম্পদ অনুসন্ধানে যে তালিকা দুর্নীতি দমন কমিশন করেছে তাতে দীপু মনির নামও রয়েছে। দীপু মনির ৯শ’ কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

টানা ১৬ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের প্রথম আমলে পররাষ্ট্রমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডা. দীপু মনি। এই সময়ে অঢেল অবৈধ সম্পদের মালিক বনে যান চাঁদপুরের সাবেক এই সংসদ সদস্য।

গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর বিরুদ্ধে চাঁদপুর থানায় মামলা হয়। ওই মামলা তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

এর আগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit