বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে কমলা হ্যারিস

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আরও এগিয়ে গেছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস। বিভিন্ন জরিপে ট্র্যাম্পের চেয়ে এখন ৬ পয়েন্টে এগিয়ে হ্যারিস। 

আগামী সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন সামনে রেখে এবার বিভিন্ন রাজ্যে বাস ট্যুর শুরু করেছে হ্যারিস ও তার রানিংমেট। 

অন্যদিকে ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে প্রচারে ব্যস্ত ট্রাম্প। পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে কমলাকে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। এ নিয়ে খোদ দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

এদিকে সংবাদ মাধ্যম এবিসি ও রয়টার্সের জরিপে দোদুল্যমান চার রাজ্যেই ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। 

গেল ২১ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর পর প্রতিদ্বন্দ্বিতায় নামেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit