শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

জিমে না গিয়েও শরীর ফিট রাখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সুন্দর জীবনের জন্য চাই সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের জন্য দরকার শরীর চর্চা। শরীর ঠিক তো সব ঠিক। শরীর সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। শরীরকে সুস্থ ও মনকে নির্মল রাখতে শরীর চর্চার বিকল্প নেই। শরীর চর্চার উদ্দেশ্য হলো শারীরিক সুস্থতা যা শারীরিক ব্যায়াম নির্ভর। এটি স্বাস্থ্য রক্ষা ও অঙ্গ-প্রত্যঙ্গ শক্তিশালী করার শক্তিশালী উপায়। তবে তার জন্য জিমে যাওয়ার দরকার নেই। দৈনন্দিন জীবনে কয়েকটি নিয়ম মেনে চললেই ফিট থাকা সহজ হবে।

সিঁড়ি ব্যবহার করুন

অফিস, মেট্রো, শপিং মল— প্রায় সব জায়গাতেই সিঁড়ি ও লিফ্ট, দুটাই থাকে। রোগা হওয়ার কথা ভেবে থাকলে কয়েক দিন এ সব জায়গায় লিফ্ট কিংবা এসক্যালেটরের বদলে সিঁড়ি ব্যবহার করতে পারেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করলে অনেকটাই শরীরচর্চার কাজ হবে। রোগা হওয়ার রুটিনে শরীরচর্চার ঘাটতি পূরণ করতে পারেন এ ভাবেই।

কাজের ফাঁকে হেঁটে আসুন

কাজের চাপ থাকবে। দ্রুত কাজ শেষ করার তাড়াও থাকবে। কিন্তু তার মাঝেই যত্ন নিতে হবে শরীরের। এক ভাবে দীর্ঘ ক্ষণ বসে কাজ করবেন না। একটি নির্দিষ্ট সময় অন্তর উঠে হাঁটাচলা করুন। বাড়িতে কাজ করার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একটু স্ট্রেচিং করলেন। ১০ মিনিট হেঁটে এলেন। তাতেই হবে।

হাঁটতে হাঁটতে কথা বলুন

প্রিয়জনের সঙ্গে বাইরে বেরিয়েছেন। সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটাতে অনেকেই বেছে নেন কোনো ক্যাফে কিংবা রেস্তরাঁ। মনে রোগা হওয়ার ইচ্ছা জন্ম নিলে কোথাও না বসে বরং হাঁটতে হাঁটতে কথা বলুন। এতে শরীর আর প্রেম— দু’টোর একসঙ্গে যত্ন নেওয়া গেল।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit