শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

ট্রেন গেলো ‘উপর’ দিয়ে অক্ষত বৃদ্ধা জামিলা!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View
বাদল আহাম্মদ খান.ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ৬০ বছরের বেশি বয়সি এক বৃদ্ধার উপর দিয়ে ট্রেন চলে যায়। তবে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। ট্রেন চলে যাওয়ার পর তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।ওই নারীর নাম জামিলা। তিনি হোটেলে শ্রমিকের কাজ করেন। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রুষা দেন।

স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা বিলম্বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস আখাউড়ায় যাত্রাবিরতি দেয়। ট্রেনটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ছাড়ার সময় প্লাটফরমে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা পড়ে যান। এরপর ট্রেনটি ওই বৃদ্ধার উপর দিয়ে যেতে থাকে। ট্রেন যাওয়া অবস্থায় তিনি প্লাটফরম ঘেঁষে রেললাইনে শুয়ে থাকেন। ট্রেন চলে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী বৃদ্ধাকে টেনে প্লাটফরমে তুলেন।

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/সকাল ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit