শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

হঠাৎ কেন বার্সা ছাড়তে চান জার্মান তারকা?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান এক মৌসুম আগে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে তার চুক্তির মেয়াদ দুই বছর হলেও, এখনই নাকি তিনি ক্লাব ছাড়তে চাচ্ছেন। ঠিক কী কারণে তার এই চাওয়া সেটি জানা না গেলেও, নতুন কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে কোনো বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কথা বলেছেন বার্সেলোনার এই জার্মান কোচও।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এক প্রতিবেদনে বলছে, গুনদোয়ান তার ক্লাব ছাড়তে চাওয়ার কথা বার্সেলোনা কর্তৃপক্ষকে জানিয়েছেন। বর্তমানে ইউরোপের ক্লাব ফুটবলের গ্রীষ্মকালীন দলবদল চলছে। আর সেই ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগেই বার্সা ছাড়তে চান এই তারকা মিডফিল্ডার। গতকাল লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে খেলেছে বার্সা। তবে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারানোর ম্যাচে ছিলেন না গুনদোয়ান। বলা হচ্ছে তিনি চোটে পড়েছেন।

সংবাদমাধ্যমের খবর, ৩৩ বছর বয়সী বার্সার জার্মান তারকা তুরস্কের ক্লাবে যাওয়ার জন্য মনস্থির করেছেন। যদিও এখনও কোনো ক্লাবের আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি গুনদোয়ানের কাছে। জোসে মরিনিয়োর ক্লাব ফেনারবাখ কিংবা তুর্কি জায়ান্ট গ্যালাতাসারে আছে সেই তালিকায়। এ ছাড়া সৌদি আরবের ক্লাবও জার্মান এই তারকার জন্য আগ্রহ দেখাচ্ছে। 

এদিকে, গতকালের ম্যাচ শেষে গুনদোয়ানের ক্লাব ছাড়ার গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হয় বার্সা কোচের কাছে। জবাবে ফ্লিক বলেছেন, ‘আমার মনে হয় সে (গুনদোয়ান) বার্সা ছাড়তে চাচ্ছে। আইব্রোতে চোট পাওয়ায় সে আজকে মাঠের বাইরে ছিল, সে নিজ বাড়িতে অবস্থান করছে। আমি ইলকাইয়ের সঙ্গে কথা বলেছি, তবে আলোচনা বিষয়টা আমাদের মাঝেই থাকুক।’

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit