শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ অপ্রতিম হত্যাকাণ্ডে একাধিক ক্লু পেয়েছে পুলিশ, জিজ্ঞাসাবাদে কয়েকজন

ক্লাস রুমেই ছাত্রীকে জোর করে আপত্তিকর ভিডিও দেখালেন প্রধান শিক্ষক, অতঃপর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : ঘটনাটি ঘটেছে ভারতে আসাম প্রদেশে। সেখানকার করিমগঞ্জের একটি স্কুলে এক ছাত্রীকে ক্লাস রুমেই আপত্তিকর ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে উঠেন স্থানীয় জনতা। এরপর তারা স্কুলে অগ্নিসংযোগ করে তা জ্বালিয়ে দেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে ‘যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা’ আইনে একটি মামলা হয়েছে।

এদিকে, বিক্ষুব্ধ জনতা যে স্কুলটি পুড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধেও অগ্নিকাণ্ড ঘটানোর মামলা হয়েছে।

শিক্ষার্থীকে পর্ন ভিডিও দেখানো ওই ৩৭ বছর বয়সী শিক্ষককে আটক করতে অভিযান চলছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

করিমগঞ্জ পুলিশের এসপি পার্থ প্রতীম দাস জানিয়েছেন, গত ১২ আগস্ট করিমগঞ্জের একটি সরকারি স্কুলে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর পরিবারের এক সদস্য জানিয়েছেন, প্রথমে সে বিষয়টি বাড়িতে জানাতে দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু পরবর্তীতে মাকে জানায় স্কুলের প্রধান শিক্ষক তাকে পর্ন ভিডিও দেখতে বাধ্য করেছে এবং ওই সময় তার শরীরে স্পর্শ করেন তিনি।

এর আগে গত ১৪ আগস্ট দেশটির কর্ণাটকের কালাবুরাগি বিভাগের একটি স্কুলে ১১ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান এক শিক্ষক। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নিমবার্গ থানার একটি সরকারি স্কুলে। সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit