শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

জুয়া খেলায় বাধা দেয়ায় ছাত্রদের উপর হামলার প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ ও সমাবেশ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : জুয়া খেলায় বাধা দেয়ায় তিন ছাত্রকে জখম করার ঘটনায় শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হওয়া এ কর্মসূচি থেকে হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। 

শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলওয়ে স্টেশন এলাকায় সমাবেশ করেন আন্দোলনকারিরা। এতে বক্তব্য রাখেন, মো. আমজাদ, মায়েশা, মো. আক্কাস, মো. সাদ্দাম, কাজী সামি, মো. নিশাদ, মো. আয়মান, মো. রিফাত, সজীব প্রমুখ। গত বৃহস্পতিবার রাতে আখাউড়া পৌর এলাকার খড়মপুর মাজার শরীফের কাছে জুয়া খেলায় বাধা দেয়ায় আন্দোলনকারি তিন ছাত্রকে জখম করা হয়। এর মধ্যে আশিস খাদেম নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit