শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

ভারতের চিকিৎসক মৌমিতা হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১১২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজের নারী চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বেচ্ছাসেবক মকবুল আহমেদ মারুফ, শাহ আলম পালোয়ান, মেহেরুন্নেসা মুনিয়া প্রমুখ। বক্তারা এ সময় জানান, বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় প্রতিবেশি দেশ ভারতের শিক্ষার্থীরা সমর্থন জুগিয়েছিলো। তাই নৈতিক ও মানবিক কারণে এমন একটি হত্যাকান্ডের ঘটনায় তাদের পাশে দাঁড়ানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit