শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে স্বাগত জানালেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি শুভ কামনা জানিয়েছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ।

বৃহস্পতিবার এক চিঠিতে ডিক স্কুফ বলেন, বাংলাদেশ ক্রান্তিকাল পার করা সত্ত্বেও আমি সবক্ষেত্রে আপনাদের সাফল্য কামনা করছি। 

চিঠিতে আইনের শাসন ফিরিয়ে আনতে ও জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

চিঠিতে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের জন্য বাংলাদেশকে প্রস্তুত করতে হবে। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ হবে। 

তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের খোঁজখবর রাখছি। এ সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। যোগাযোগ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিশ্বের অনেক দেশ ড. মুহাম্মদ ইউনূসে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে কাজ করার কথা জানায়। এবার সেই তালিকায় যুক্ত হল নেদারল্যান্ডস।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit