শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে পাটের ফলন ও দাম দুই-ই ভালো, স্বস্তিতে কৃষকেরা॥ ফুলবাড়ী উপজেলায় কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো এর শুভ উদ্ভোধন॥ ফুলবাড়ীতে আউশের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে॥ এশিয়ান গেমসে নজরে থাকবেন যেসব তারকা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত

এই সরকারের প্রথম ব্যর্থতা আহতদের সুচিকিৎসা নিশ্চিত না কর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : বেশ কয়েকদিন পার হয়ে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে না পারা এবং আহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা বলে জানিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের স্বাস্থ্যবিভাগের নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচিত এ সমন্বয়ক।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কয়েকটি প্রতিনিধি দল রাজধানীতে ছয়টি হাসপাতাল পরিদর্শন করেছে। হাসপাতালগুলো হলো- জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতাল, উত্তরা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। এছাড়া দেশের বিভিন্ন স্থানে হাসপাতালে পরিদর্শন কর্মসূচিও দিয়েছে তারা।

গত সোমবার সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যন্স উইক’ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার ‘স্ট্যান্ড উইথ দ্য ইনজুরড’ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, আজকে অনেক দিন হয়ে গেছে। এতদিনেও আহতদের আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে না পারা এবং হতাহতদের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে না পারাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই।

হাসনাত বলেন, সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছেন এবং যারা শহীদ হয়েছেন, তাদের জন্য তাৎক্ষণিক সমাধান নিশ্চিত করা। আজ পর্যন্ত আমরা হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা পাইনি। আমরা শিক্ষার্থীরা আহতদের খোঁজ নিচ্ছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। সেজন্য আমরা স্বাস্থ্য বিভাগের নিন্দা জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক আব্দুল কাদের, হামজা মাহবুব ও আব্দুল্লাহ সালেহীন অয়ন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit