রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা চৌগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত আহত -২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ায় নাজীম উদ্দীন আলমকে মোটর চালক দলের ফুলেল শুভেচ্ছা পেনাল্টি পেলে কী হয়ে যায় আর্জেন্টিনার? জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা

টেকনাফে ১ কেজি ৭৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৭৪ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের নাইক্যংদিয়া পাড়া থেকে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ আগস্ট) সকালে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে এ অভিযান চালানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টেকনাফ ২ বিজিবির অধীন টেকনাফ বিওপির সদস্যরা নাইট্যংদিয়া পাড়ায় অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত বস্তি ঘরে তল্লাশিকালে ঘরের এক কোণে একটি গর্ত দেখা যায়। পরে গর্তটি খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।  

বিজিবির ধারণা, মিয়ানমার থেকে এনে বাংলাদেশে পাচারের জন্য মাদকগুলো পাচারকারীরা সেখানে লুকিয়ে রেখেছে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন চোরাকারবারি ঘরের পেছন দিয়ে পালিয়ে যায়। তবে চোরাকারবারিদের শনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit