শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাড়তে পারে ঢাকার তাপমাত্রা রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে কোন ক্যারেটের সোনা বেশি টেকসই ২২, ১৮ না ১৪? রাশিয়া ও চীনকে ঠেকাতে মহাকাশে অস্ত্র থাকার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দুর প্রতিবেদন ২২ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি মোদির জন্মদিনে তারকাদের শুভেচ্ছার ঢল ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা

দুই ম্যাচ পর জয়ে ফিরল বাংলাদেশ এইচপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে নয় দলের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ হাই হাইপারফরমেন্স (এইচপি) দল। বৃহস্পতিবার টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে রিপন মন্ডলের বোলিং ও ওপেনার জিশান আলমের ব্যাটিংয়ে এইচপি দল ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরিকে। রিপন ৩ উইকেট ও জিশান ৩৬ বলে ৫০ রান করেন।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে জিতলেও পরের দুই ম্যাচে যথাক্রমে-তাসমানিয়া টাইগার্স ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হারের লজ্জা পায় এইচপি দল। ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এইচপির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরির ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রানের মামুলি পুঁজি পায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ওপেনার মিকি ম্যাকনামারা। ২৬ রান দিয়ে এইচপির পক্ষে রিপন ৩টি ও আবু হায়দার ২টি উইকেট নেন।

১২৫ রানের সহজ টার্গেটে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৫১ রান তুলেন এইচপির দুই ওপেনার তানজিদ হাসান ও জিশান আলম। জুটিতে ১৮ রান অবদান রেখে প্রথম ব্যাটার হিসেবে ফিরেন তানজিদ। এরপর পারভেজ হোসেন ইমনকে নিয়ে ৪৪ রানের জুটি গড়ে এইচপির জয়ের পথ সহজ করেন জিশান।

ইমন ২৩ রানে থামলেও, হাফ-সেঞ্চুরির স্বাদ নেন জিশান। ১টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে ৫০ রান করেন জিশান। দলীয় ১০৬ রানে জিশান ফেরার পর ২০ বল বাকী রেখে জয় নিশ্চিত করে এইচপি। আফিফ হোসেন ১৭ রানে ফেরার পর অধিনায়ক আকবর আলি ৫ ও শামিম হোসেন ১ রানে অপরাজিত থাকেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit