শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে করা এ কর্মসূচি থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আহবান জানানো হয়। ছাত্র আন্দোলনে বিএনপি পাশে ছিলো বলে এ সময় উল্লেখ করা হয়। 

পৌর এলাকার টেংকের পাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র আহবায়ক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে সদস্য সচিব মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে আখাউড়াতেও একই ধরণের কর্মসূচি পালন করা হয়। বিএনপি’র একটি মিছিল মটর স্ট্যান্ড থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতৃবৃন্দ পৌর মুক্তমঞ্চে এসে অবস্থান নেয়। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit