শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

কোন খাবার দ্রুত ওজন কমায়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : পুষ্টিবিদদের মতে, কিছু খাবার আছে যা দেহের মেটাবলিজমের হার বাড়াতে সাহায্য করে। এসব খাবার নিয়মিত ডায়েট লিস্টে রাখলে শরীরে দ্রুত হজম শক্তি বাড়ে। যা ওজন কমাতে দারুণ কাজ করতে পারে।

আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট হেলথলাইনের একটি প্রতিবেদন থেকে আসুন জেনে নিই, দ্রুত ওজন কমানোর জন্য ডায়েট লিস্ট তৈরিতে কোন কোন খাবারগুলো প্রাধান্য দেবেন-
 
১. কাঠবাদাম: চেষ্টা করুন ভেজানো কাঠ বাদাম খেয়ে সকাল শুরু করার। আমন্ড বা কাঠবাদামে আছে ম‍্যাগনেসিয়াম। এই উপাদানটি মেটাবলিজম বাড়াতে সাহায‍্য করে।
 
২. নাশতায় প্রোটিন: আপনি যদি ওজন কমাতে চান তাহলে অবশ্যই সকালের নাশতায় প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়ার চেষ্টা করুন। কেন না শরীরের জন্য অত‍্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান প্রোটিন। এটি খাদ্যের তাপীয় প্রভাব বা থারমাল এফেক্ট অব ফুড বিপাক ক্রিয়া বৃদ্ধি করে। দুধ, ডিম, পনির, সয়া, মসুর ডাল ইত্যাদি প্রোটিনের ভালো উৎস।
 
৩. গরম পানি: ওজন কমাতে সাহায্য করে গরম পানি। আর আপনি যদি প্রতি ঘণ্টা এক গ্লাস কুসুম গরম পানি খেতে পারেন, সেক্ষেত্রে আপনার দেহের মেটাবলিজম বৃদ্ধি পাবে। এতে দ্রুত ওজন কমবে।
 
৪. দারুচিনি-এলাচ চা: ওজন কমাতে সব ধরনের মশলা চা-ই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া আমাদের মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে এলাচ ও দারুচিনি। সকালে গ্রিন টি’র সঙ্গে দারুচিনি গুঁড়া মিশিয়ে পান করুন। উপকার মিলবে। আর দুপুরের খাবার পর খেতে পারেন এক কাপ এলাচের চা।

৫. সবুজ শাক: পাতাযুক্ত সবুজ শাকগুলো যেমন: পালং শাক এবং কলার্ড গ্রিনস ফাইবার এবং পুষ্টির প্যাক যা আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এ ছাড়া সবুজ শাক-সবজিতে থাইলাকয়েড, উদ্ভিদ যৌগ রয়েছে যা হজম শক্তি বাড়াতে দারুণ কাজ করে। তাই দ্রুত ওজন কমাতে চাইলে ডায়েটে এ ৫ খাবার নিয়মিত রাখুন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit