সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শেখ হাসিনার বিচার দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক হয়ে আবার ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক নূরনবী বলেন, ‘আমরা ছাত্র-জনতা সব সময় মাঠে থাকব, যাতে আওয়ামী অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দিব, যাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে পারি।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যতম সমন্বয়ক মাসুদ রানা বলেন, ‘ছাত্র-সমাজের ও সাধারণ মানুষের একমাত্র দাবি স্বৈরাচার শেখ হাসিনাকে আইনের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে হবে। ষড়যন্ত্রকারীদের বলে দিতে চাই, ছাত্র-সমাজ এখনো মরে যায়নি, এক ডাকে আরও লাখ লাখ ছাত্র-জনতা নেমে আসবে।’

 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit