বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার তারা ফোনকলে এ আলোচনা করেন। দুই মার্কিন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

একটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর উদ্দেশে কল করেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না।

এছাড়া এ বিষয়ে মন্তব্যের জন্য ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেনি তারা।
 
গত মাসে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যান এবং প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট ও  ডেমোক্র্যাটিক প্রার্থী কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে দেখা করেন।
 
এদিকে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার কথা রয়েছে। তবে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা আগামীকাল কাতারে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনায় অংশ নেবে না।
 
অন্যদিকে ইসরাইল সরকার জানিয়েছে তারা বৃহস্পতিবারের আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠাবে।
 
এছাড়া ইরানের তিন সিনিয়র কর্মকর্তা জানান, একমাত্র গাজায় যুদ্ধবিরতি চুক্তিই ইরানকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখতে পারে।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit