শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

পাকিস্তানজুড়ে ইন্টারনেট-সোশ্যাল মিডিয়া বিভ্রাট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানজুড়ে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। দেশটিতে ইন্টারনেট সচল থাকলেও এর গতি ক্রমাগত কমছে। কোথাও সংযোগ থাকলেও গতি বেশ কম। ফলে বিঘ্নিত হচ্ছে ব্যবসা-বাণিজ্য। এ বিষয়ে ইন্টারনেট সংযোগ সরবরাহকারীরা কিছুই বলতে পারছে না। মুখে কুলুপ এঁটেছে নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটি (পিটিএ)। 

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

কিছু ব্যবহারকারীর ধারণা, ব্যবহারকারীদের ওপর নজরদারি বাড়ানোর জন্য সরকার একটি ফায়ারওয়াল ইনস্টল করেছে। আর তাতেই এই বিঘ্নের সৃষ্টি হয়েছে। তবে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথোরিটি (পিটিএ) এ দাবি অস্বীকার করেছে। 

পিটিএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ইন্টারনেট বিভ্রাটের কারণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে, কিন্তু আমরা এখনো অভিযোগ পাইনি। সিস্টেম কাজ করছে—এমন দাবি করা পিটিএ কর্মকর্তাদের সঙ্গে কোনো অফিশিয়াল যোগাযোগ না থাকায় বিভ্রাটের কারণ এখনো অস্পষ্ট। তবে ব্যবহারকারীরা আপডেট এবং সুরাহার জন্য অপেক্ষা করছেন। 

ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো প্রধান অনলাইন প্ল্যাটফরমগুলোতে সবচেয়ে বেশি নজরদারি করা হচ্ছে বলে মনে হচ্ছে। ব্যবহারকারীরা মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলো চালাতে গিয়ে ধীরগতি এবং নানা অসুবিধার কথা জানিয়েছেন। 

পাকিস্তানের একটি ইন্টারনেট পরিষেবা প্রদানকারী (আইএসপি) প্রতিষ্ঠান বলছে, যোগাযোগ, ব্যবসা ও দৈনন্দিন কাজের জন্য এসব প্ল্যাটফরমের ওপর নির্ভরশীল লাখ লাখ লোক বিপাকে পড়েছেন। ওই আইএসপি গত সপ্তাহ থেকে ব্যবহারকারীদের পরিষেবা দিতে ক্রমাগত সমস্যার মুখে পড়ার অভিযোগও করেছে। 

হোয়াটসঅ্যাপ একেবারেই অচল হয়ে পড়েছে। ব্যবহারকারীরা কনটেন্ট আপলোড ও ডাউনলোড করতে পারছেন না। 

আইএসপি বলেছে, অনেক ব্যবহারকারী বার্তা পাঠাতে বা গ্রহণ করতে বা অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মিডিয়া ডাউনলোড করতে পারছে না।

ফেসবুকের মতো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমের ধীরগতি ও আপলোড করতে সমস্যা দেখা দিচ্ছে।

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit