শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

জার্মানির চারটি বিমানবন্দরে জলবায়ু কর্মীদের প্রতিবাদ: বিমান চলাচলে বিঘ্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : জার্মানির চারটি প্রধান বিমানবন্দরে বৃহস্পতিবার জলবায়ু কর্মীরা প্রতিবাদ জানাতে ট্যাক্সিওয়েতে বসে পড়েন। ‘লাস্ট জেনারেশন’ (Last Generation) নামে পরিচিত এই আন্দোলনকারী গোষ্ঠী জানিয়েছে, তাদের আট জন সদস্য কোলন বন, নুরেমবার্গ, বার্লিন এবং স্টুটগার্ট বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে প্রবেশ করে ‘জ্বালানি হত্যা করে’ লেখা ব্যানার উন্মোচন করেন।

পুলিশ জানিয়েছে, বার্লিন এবং স্টুটগার্ট বিমানবন্দরে চার জন কর্মীকে দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং সেখানে বিমান চলাচল বন্ধ হয়নি। তবে নুরেমবার্গ এবং কোলন বন বিমানবন্দরে পুলিশ অপারেশনের কারণে প্রায় দুই ঘণ্টা ফ্লাইট বিলম্বিত হয়।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বিপজ্জনক এবং বোকামি। তিনি আরও উল্লেখ করেন, গত মাসে জার্মান মন্ত্রিপরিষদ একটি নতুন আইন অনুমোদন করেছে যা বিমানবন্দরের নিরাপত্তা লঙ্ঘনের জন্য কঠোর শাস্তি নিশ্চিত করে। 

‘লাস্ট জেনারেশন’ এর আগে বিভিন্ন সময় নজরকাড়া প্রতিবাদ করেছে। যার মধ্যে জার্মানির ব্যস্ততম বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টে ট্যাক্সিওয়েতে অবস্থান কর্মসূচি উল্লেখযোগ্য। সূত্র : আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit