বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

খাগড়াছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ আ. লীগের ৮ শতাধিক নেতাকর্মীর নামে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাস ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় ৮ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে অভিযুক্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। 

মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।খাগড়াছড়ি সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ফখরুল ইসলাম মামলা গ্রহণ করার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।প্রসঙ্গত, গেল ৪ আগস্ট গেল ৪ আগস্ট খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে ধাওয়া করা হয়। এ সময় ছাত্র-জনতার ওপর হামলার একপর্যায়ে স্বশস্ত্র সন্ত্রাসীরা শহরের কলাবাগানে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit