শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

একই সিনেমায় মেয়ের সঙ্গে অভিনয়, যা বললেন শাহরুখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সুহানা খান পর্দায় আসছেন ‘কিং’ সিনেমা নিয়ে। আর এ ছবিতে ডন চরিত্রে অভিনয় করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। যদিও এর আগে জানা গিয়েছিল, নির্মাতা সুজয় ঘোষের পরবর্তী কিং-এ দেখা যাবে কিং খানকে। আর এ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও শাহরুখকন্যা সুহানা খানকে। 

কিং সিনেমা নিয়ে এবার শাহরুখ নিজেই বললেন তার এ নতুন সিনেমা নিয়ে। জানালেন অ্যাকশন না কি রোমান্টিক— কোন ঘরানার ছবি এটি। 

সম্প্রতি লোকার্ন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তিনি ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং সিনেমা সম্পর্কে নানান বিষয় কথা বললেন। 

বর্তমানে কিং ছবিটি আন্ডার প্রোডাকশনের কাজ চলছে। কিং ছবি সম্পর্ক শাহরুখ বলেন, ‘কিং’ শুধু অ্যাকশন সিনেমা নয়, বরং অনেক বেশি ইমোশনাল ও কুল একটি ছবি, যা সবাই উপভোগ করতে পারবে।

তিনি বলেন, সিনেমাটির নাম ‘কিং’ রাখা হয়েছে। পরিচালনা করছেন সুজয় ঘোষ এবং প্রযোজনার দায়িত্বে পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এটি একটি অ্যাকশন ছবি। তবে শুধুই যে অ্যাকশন এমনও নয়; এখানে ইমোশন, কুলনেস— সবকিছু মিশেল আছে। যে কারণে আমি বিশ্বাস করি, এটি একটি আকর্ষণীয় সিনেমা হতে চলেছে। 

শাহরুখ খান আরও বলেন, গত ৭-৮ বছর ধরে এমন একটা ছবি করতে চাইছিলাম। তখনই ভাবলাম, সুজয় সেই যোগ্য মানুষটি হবেন, যিনি এই ছবি বানাতে পারবেন। ছবিটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তি পাওয়া বলিউড বাদশাহ শাহরুখ খানের পাঠান ও জওয়ান ছবি দুটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেয়। সবশেষ ডাঙ্কি সিনেমাও ভালো ব্যবসা করে।  

 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit