মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২১৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : কর্মবিরতি শেষে পুনরায় কাজে ফেরায় পুলিশ সদস্যদের ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের ডোমার উপজেলার নেতৃবৃন্দ।মঙ্গলবার (১৩ আগষ্ট) সকাল ১১ টার দিকে ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান, ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম, পারভেজ মিয়াসহ অন্যান্য পুলিশ সদস্যদের হাতে গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ডোমার উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিবুল ইসলাম, বোড়াগাড়ি সাংগঠনিক থানা শাখার সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক থানা শাখার সভাপতি রমজান আলী এর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, কর্মবিরতি শেষে পুলিশ কাজে ফিরেছে এতে করে জনমনে স্বস্তি ফিরে এসেছে। গত কয়েকদিন ধরে বাজারে ট্রাফিকের দ্বায়ীত্ব পালন করছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এতে করে তাদের পড়ালেখার ক্ষতি সাধন হচ্ছে। পুলিশের প্রতি আমাদের সার্বিক সহযোগীতা অব্যাহত থাকবে। পুলিশ জনগণের সেবক ও বন্ধু হয়ে কাজ করবে বলে আশা করেন তিনি। ছাত্র শিবিরের এ উদ্যোগকে স্বাগত জানান ডোমার থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মিজানুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit