সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সম্পর্ক ভাঙার গুঞ্জন রাহুল মোদি ও শ্রদ্ধা কাপুরের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাহুলের সঙ্গে আর সম্পর্কে নেই শ্রদ্ধা। আর তাই সোশ্যাল মিডিয়ায় চর্চিত প্রেমিককে আনফলো করেছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় রাহুলকে শ্রদ্ধার আনফলো করার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে সম্পর্ক ভেঙেছে রাহুল ও শ্রদ্ধার। এ গুঞ্জনের ডালপালা আরও বেড়ে যায়, যখন অভিনেত্রীর পাশাপাশি শ্রদ্ধার কাজিন ভাই জনাইও সোশ্যাল মিডিয়ায় আনফলো করেন রাহুলকে।
  
এদিকে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে শ্রদ্ধা ও রাহুলকে একসঙ্গেই অংশ নিতে দেখেছিলেন নেটিজেনরা। তাই এত দ্রুত এ জুটির সম্পর্ক ভাঙার বিষয়টি অনেকেই মেনে নিতে পারছেন না।
  
এ বিষয়ে এখন পর্যন্ত অফিশিয়াল কোনো বিবৃতি দেননি শ্রদ্ধা ও রাহুল। তাই সত্যিটা কী তা জানার জন্য অপেক্ষা করতে হবে শ্রদ্ধা ভক্তদের।
 

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit