শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

বিশ্বের যেসব দেশে কোনো মসজিদ নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১১৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম জনসংখ্যা ২০০ কোটি ছাড়িয়েছে। মহান আল্লাহ বলেন,অবশ্যই মসজিদগুলো আবাদ রাখা তাদেরই কাজ, যারা আল্লাহর ওপর এবং কেয়ামত দিবসের ওপর বিশ্বাস রাখে, যথানিয়মে নামাজ আদায় করে। (সুরা তওবা ১৮)

বিশ্বের কয়েকটি দেশ আছে যেখানে কোনো নামাজ আদায়ের কোনো মসজিদ নেই। আজ সে দেশগুলো নিয়েই কথা বলবো। বিশ্বের কয়েকটি দেশে অনেক মুসলিমের বসবাস। কিন্তু সেখানের সরকার কোনো মসজিদ নির্মাণ করতে দেয়নি। এ দেশগুলোতে নেই একটিও মসজিদ। বহুবার তারা আবেদন করেছেন, তাদের নামাজের জন্য এলাকায় একটি মসজিদ হোক। কিন্তু মসজিদ নির্মাণ করা কোনোভাবেই সম্ভব হয়নি।

সৌদি মোমেন্টের প্রতিবেদন অনুযায়ী, এই ধরনের দেশের তালিকায় সবার উপরে রয়েছে স্লোভাকিয়া। চেকোস্লোভাকিয়া থেকে ভেঙে স্লোভাকিয়া দেশটি তৈরি হয়েছে। এখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা অন্তত ৫ হাজার। দেশের মোট জনসংখ্যার তুলনায় তা ০.১ শতাংশ। এখানকার জনগোষ্ঠী বহুবার মসজিদের দাবি তুলেছে। এই নিয়ে ২০০০ সাল নাগাদ এখানে বহু বিতর্ক তৈরি হয়েছে। তবে ২০১৬ সালে সেখানে একটি আইন পাস হয়েছে, যেখানে বলা হয়েছে, এ দেশের কোনো ধর্মীয় পরিচয় নির্দিষ্ট করা হবে না। এ দেশের বেশিরভাগ মানুষ নাস্তিক। এমনকি দেশের নির্দিষ্ট কোনো ধর্মও নেই। তারা কোনো ধর্মে বিশ্বাসী না।
ঠিক নাস্তিক্যবাদের আরেকটি দেশ আছে এস্তোনিয়া। ২০১১-২০১১ সালের শুমারিতে জানা যায়, এদেশে প্রায় ১৫০৮ জন মুসলিম বসবাস করেন। সংখ্যাটা সারা দেশের মোট জনগোষ্ঠীর ০.১৪ শতাংশ। অথচ এদেশে একটিও মসজিদ নেই। মুসলিমরা যার যার এলাকায় নিজেদের বাড়ি ঘরেই নামাজ আদায় করে নেন। মুসলিম দেশগুলোতে আজানের সময়ে ভেসে আসে সুমধুর সুরে আজানের ধ্বনি। আজানের সময়ে চারদিক থেকে ভেসে আসে আল্লাহর নামের সুমধুর উচ্চারণ। কিন্তু পৃথিবীর অনেক দেশ, যেখানে কোনো দিন আজানের সুর বাজেনি।
ইউরোপ মহাদেশের ঠিক এমনই একটি রাষ্ট্র মোনাকো। এখানেও বিপুলসংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বাস। কিন্তু এখানেও কোনো মসজিদ নেই। আরো একটি ছোট্ট রাষ্ট্র, যেখানে মুসলিমই নেই, মসজিদ থাকবে কী করে। বলছিলাম ভ্যাটিকান সিটির কথা। এছাড়াও আরো কয়েকটি রাষ্ট্র আছে, যেগুলোতে সরকারিভাবে কোনো মসজিদ নেই। মুসলিমরা নিজেরাই ছোট কক্ষে নামাজ আদায় করেন। কোনো মিনার নেই, আজান নেই।
এ দেশগুলো ছাড়াও উত্তর কোরিয়া, এন্ডোরা, ভুটান, সান মারিনোতে কোনো মসজিদ নেই। এ দেশগুলোতে আজানের ধ্বনি শোনা যায় না। কারণ হিসেবে দেখা হয়, ধর্মীয় বিধিনিষেধ অথবা অন্য ধর্মের প্রভাবশালী উপস্থিতি। এদিকে বিশ্বের সবচেয়ে বেশি মসজিদ ইন্দোনেশিয়ায়, সংখ্যায় প্রায় আট লাখ। দ্বিতীয় অবস্থানে ভারত, সংখ্যায় তিন লাখ। এ তথ্য নিশ্চিত করেছে নিউজ ইস্ট ওয়েস্ট।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit