বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

কাল থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : প্রায় একমাস বন্ধ থাকার পর আগামীকাল বুধবার থেকে সব প্রাথমিক বিদ্যালয় খুলছে। প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। এদিকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশের সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ৩ আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়। গত ১৭ জুলাই দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের মধ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit