সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুসংস্কারের কুয়াশা ও কোরআন-হাদিসের আলো গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড প্রতারণা, অবশেষে গ্রেপ্তার ব্রাজিল-পর্তুগালকে পেছনে ফেলে ফিফা র‍্যাঙ্কিংয়ে মরক্কোর বড় অর্জন এ বছর আমি সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে? রেকর্ড জুটিতে তাওহিদ-লিটনের জোড়া ফিফটি শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

আয়নাঘরের প্রস্তাব ফিরিয়ে দিলেন পায়েল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

বিনোদন ডেস্ক : গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর ফের আলোচনায় আসে ‘আয়নাঘর’। গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের ওই ঘরে (আয়নাঘর) আটকে রাখা হতো বলে জানা যায় গণমাধ্যম সূত্রে।

‘আয়নাঘর’ নামে সিনেমা বানাবেন জয় সরকার। এ সিনেমার অভিনয়শিল্পীদের নাম না জানালেও নায়িকা হিসেবে নির্মাতার পছন্দ ছোট পর্দার নিয়মিত মুখ কেয়া পায়েলকে।

জয় সরকার বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘ইন্দুবালার’ নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এবারের সিনেমাটি বানাতে চাই। এ ছাড়া আরও তারকা অভিনয়শিল্পীদের দেখা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখনো কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি। সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। আয়নাঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই। আমি চাই, সত্যটা উঠে আসুক। শিগগির অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসব শিডিউল নিতে।’

এ বিষয়ে পায়েল জানান, এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। অভিনেত্রী বলেন, ‘আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি। কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারও আলোচনা হয়নি। আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেওয়া আছে নির্মাতাদের। কদিন পরেই নাটকের শুটিং করতে দেশের বাইরে যাওয়ার কথা রয়েছে।’

এই অভিনেত্রী আরও জানান, আগামী মাসে তিনটি নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সব কটি নাটক পরিচালনা করবেন ওসমান মিরাজ, সহশিল্পী ফারহান আহমেদ জোভান। দেশে ফেরার পরেই আরও কয়েকটি নাটকের শুটিং করার জন্য শিডিউল দেওয়া আছে পায়েলের।

আয়নাঘর সিনেমার গল্প ও চিত্রনাট্য পছন্দ হলে অভিনয় করবেন কি না, এমন প্রশ্নের জবাবে পায়েলের উত্তর, ‘এই মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। ছোট পর্দাতেই ভালো সময় পার করছি।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit