বিনোদন ডেস্ক : গত ১০ আগস্ট ছিল এই তারকা পুত্রের জন্মদিন। ২০২২ এ পৃথিবীতে আসে পুণ্য। ছেলের জন্মদিন ঘিরে ঘরোয়াভাবেই নিজের পছন্দের মানুষদের নিয়ে পূণ্যর জন্মদিন পালন করেছেন তিনি।
পূণ্যর এবারের জন্মদিনের থিম ছিল সুন্দরবন। বনের সাজে সেজে উঠেছিল জন্মদিনের মঞ্চ। যেখানে বাঘের মতো ডোরাকাটা পোশাকে দেখা মেলে পরীমণি পুত্রের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে সন্দরবনের থিমে সবাইকে প্রকৃতির মাঝে বেশ মানিয়ে গেছে।
এর আগে শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। যেখানে দেখা গেছে, মধ্যরাতে ছেলের জন্য আকর্ষণীয় একটি কেক দিয়ে জন্মদিনের আয়োজন করেছেন তিনি। কেকের ওপর লেখা, ‘হ্যাপি বার্থডে মাই ডিয়ার সন পূণ্য’।
ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আজকে আমার ছেলের জন্মদিন। দেখতে দেখতে দুই বছর হয়ে গেল। কত কিছু লিখতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে…কিন্তু পারছি না কেন জানি। শুধু গলাটা ধরে আসছে কান্নায়। খুশিতে! আনন্দে।’
তিনি আরও লিখেছেন, ‘নানাভাইকে মিস করছি ভীষণ। হারানোর ক্ষত বুকে নিয়েই আমরা জীবনের আনন্দটুকু উদযাপন করতে চাই। আপনারা সবাই আমার বাচ্চাদের যে ভালোবাসা দিয়েছেন আমি সত্যি অনেক কৃতজ্ঞ সবার এই ভালোবাসার কাছে।’
প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১২:০৫