শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

কাজে ফিরে এলেন আখাউড়া থানা পুলিশ। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগে পুলিশ সদস্যরা হতাহতের ঘটনার বিচার চেয়ে ১১ দফা দাবিতে কয়েক দিনের কর্মবিরতি শেষ করে কাজে ফিরলেন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের সদস্যরা। (১২ আগষ্ট সোমবার) সকাল থেকে সেনাবাহিনীর সহযোগীতায় পুলিশের ইউনিফর্মে থানার কার্যক্রম শুরু আখাউড়া থানা পুলিশ ।

এ সময় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আপনারা জানেন এতদিন পুলিশ কর্মবিরতি পালন করেছে। আমরা যারা পুলিশে চাকরি করি,আমাদের মন মানসিকতা ও চিন্তা চেতনায় আছে জনগনের সাথে কাজ করার। আমারা স্বাধীন কমিশন চাই, কোন গোষ্ঠীর অধীনে কাজ করতে চাই না। আমরা বাংলাদেশ পুলিশ স্বাধীনভাবে জনগনের কল্যাণে কাজ করতে চাই।  

অফিসার ইনচার্জ আরও বলেন, আমাদের কিছু দাবি  ছিল ইতিমধ্যে অন্তরর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের দাবিতে সম্মতি জ্ঞাপন করেছেন। এই জন্য আমরা আজ থেকে পুলিশিং কার্যক্রম শুরু করেছি। আমারা আশা করব থানার অধীনস্থ সুশীল সমাজ ও ছাত্র সমাজ যারা রয়েছে জনকল্যান সহ সকল ধরনের কাজে আমাদের পুলিশকে সহযোগিতা করবে। 

এ সময় অফিসার ইনচার্জ বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন,এই দূর্যোগ সময়ে সেনাবাহিনী যে ভাবে বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করেছে সেই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit