বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের তারাকান্দায় ব্রীজের নীচে নারীর লাশ উদ্ধার.০১

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহের তারাকান্দায় ব্রীজের নীচে আকলিমা(৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ, আকলিমা ময়মনসিংহ সদর উপজেলার চর-ঈশ্বরদীয়া গ্রামের মো. গিয়াসউদ্দিনের স্ত্রী, ১২ আগষ্ট(সোমবার)বিকাল ৪ ঘটিকায় কাকনী ইউনিয়নের বগীরপাড়া স্থানে ব্রীজের নীচ থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে তারাকান্দা থানা পুলিশ।

তারাকান্দা থানায় নিহত আকলিমার লাশ সনাক্ত করতে আসা ছোট বোন জামাই আল-আমিন জানান, প্রায়শঃই বাড়ী থেকে নিখোঁজ হয়ে যেত আকলিমা, গত শনিবার আকলিমা তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামে বাবার বাড়ী বেড়াতে আসে, শনিবার থেকেই নিখোঁজ ছিলো আকলিমা, আকলিমা মাসকান্দা গ্রামের মৃত আঃ রশিদের কন্যা এবং তাঁর স্ত্রীর বড়বোন বলে জানায় আল-আমিন।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানা সু-যোগ্য অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী জানান,দুপুর ২ টায় ব্রীজের নীচে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী, সেই সংবাদের ভিত্তিতে নিজে উপস্থিত থেকে লাশটি তুলে থানা হেফাজতে নিয়ে আসি, এ ব্যাপারে সকল আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে, তিনি দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগিতেছিলেন এবং কাউকে কিছু না বলে যেদিক ইচ্ছা সেই দিকে চলে যেতো বলে নিকটাত্মীয়রা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit