শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ময়মনসিংহে যান চলাচল নিয়ন্ত্রণে সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহে এক সপ্তাহ পর যান চলাচল নিয়ন্ত্রণে জন্য কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে নগরীর মোগে মোড়ে দায়িত্ব পালন শুরু করতে দেখা গেছে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে শহরের সকল মোড়ে দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা। নিজ নিজ কর্মস্থলে ফিরে আসায় স্কুল-কলেজের শিক্ষার্থীরা কর্তব্যরত কর্মকর্তাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

এনামুল হক নামে এক পথচারী বলেন, পুলিশ ওঠে যাওয়ায় বেশ সমস্যা তৈরি হয়েছিল। শিক্ষার্থীরা হাল ধরলেও সেটা পর্যাপ্ত ছিলো না। সড়কে ট্রাফিক পুলিশ নামায় শৃঙ্খলা ফিরবে। তাদের আমরা স্বাগত জানাচ্ছি।

গত ৫ আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়ার পর বিভিন্ন থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক পুলিশ বক্সে হামলা, ভাঙচুর,অস্ত্র লোটপাট, অগ্নিসংযোগ লুটপাট হয়। অনেক হতাহতের মধ্যে আতঙ্কে থানা পুলিশ শূন্য হয়ে পড়ে। রাস্তা-ঘাটে থেকেও চলে যান ট্রাফিক পুলিশ সদস্যরা। এতে সড়কে ভেঙে পড়া ট্রাফিক ব্যবস্থাপনা। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে শিক্ষার্থীরা। তারাই গত কয়েকদিন দায়িত্ব নিয়ে সড়ক সামলাচ্ছিলেন। এক সপ্তাহ পর মাঠে নেমেছে ট্রাফিক পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit