শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় সোমবার সকালে ট্রাক্টরচাপায় মো. সাধন মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন। নিহত সাধন সদর উপজেলার কালীসীমা গ্রামের গণি মিয়ার ছেলে। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে সাধন মিয়া মোটরসাইকেল করে বিশ্বরোড যাওয়ার পথে ঘাটুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয় লোকজন বিষয়টি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit