শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

আখাউড়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ২১৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামায়াতে ইসলামী বাংলাদেশ আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন শাখার উদ্যোগে প্রয়াত ইসলামী চিন্তাবিদ সাবেক সংসদ সদস্য মাওঃ দেলোয়ার হোসেন সাইদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকলের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় কর্মমঠ বাজার প্রাঙ্গণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ মনিয়ন্দ ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ সানাউল্লাহ মোল্লা, ওয়ার্ড ছাত্র শিবিরের সভাপতি মোঃ সিফায়েত উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার আমীর মাওঃ ইকবাল হোসেন ভুইয়া, এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ আখাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ বুরহান উদ্দিন খাঁন, উপজেলা বায়তুল মালের জিম্মাদার মাওঃ ওসমান গনি, সংগঠনের মনিয়ন্দ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ডাক্তার আনোয়ার হোসেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, কর্মমঠ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও সংগঠনের একনিষ্ঠ কর্মী মোঃ কাওসার মোল্লা। 

অনুষ্ঠানে বক্তারা প্রয়াত ইসলামী চিন্তাবিদ মাওঃ দেলোয়ার হোসেন সাইদীর বর্ণিল রাজনৈতিক জীবন ও জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক আদর্শ এবং উদ্দ্যেশ্য উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। এসম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকলের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সাইমুম শিল্পগোষ্ঠীর শিল্পীরা ইসলামী সংগীত পরিবেশন করেন, পরে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরন করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit