রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

ইংল্যান্ড ফুটবল দলের অন্তর্বর্তীকালী কোচ কার্সলি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : গ্যারেথ সাউথগেট দায়িত্ব ছাড়ার পর থেকে নতুন কোচের সন্ধানে আছে ইংল্যান্ড। আপাতত লি কার্সলিকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী সেপ্টেম্বরে শুরু হবে এবারের নেশন্স লিগ। মূলত ওই টুর্নামেন্টকে সামনে রেখেই কার্সলিকে গুরুদায়িত্বটি দিয়েছে ইংলিশরা।

এবারের ইউরোর ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হারের দুই দিন পরই ইংল্যান্ড কোচের পদ থেকে পদত্যাগ করেন সাউথগেট। তার কোচিংয়ে ২০২০ সালের ইউরোতেও ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। সেবার তারা হেরেছিল ইতালির বিপক্ষে। আপাতত সাউথগেটের স্থলাভিষিক্ত হতে এগিয়ে এসেছেন ৫০ বছর বয়সী কার্সলি। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচের দায়িত্ব ছেড়ে এখন জাতীয় দলের দায়িত্ব তার কাঁধে।

তিনি জানান, “যেহেতু খেলোয়াড় এবং আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে আমি খুব পরিচিত, এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন) নতুন ম্যানেজার নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যাওয়ার এই সময় দলকে দিক নির্দেশন দেওয়া আমার কাছে মনে হয়েছে যৌক্তিক কাজ। আমার মূল অগ্রাধিকার থাকবে ধারাবাহিকতা নিশ্চিত করা এবং আমাদের লক্ষ্য উয়েফা নেশন্স লিগে উপরের ধাপে ওঠা।”

খেলোয়াড়ি জীবনে মিডফিল্ডার ছিলেন কার্সলি। রিপাবলিক অব আয়ারল্যান্ডের হয়ে ৪০ ম্যাচ খেলেন তিনি। ১৭ বছরের ক্যারিয়ারে তার ক্লাব ছিল ডার্বি ও এভারটন। এরপর শুরু করেন কোচিং পেশা, যার শুরুটা হয় কভেন্ট্রি দিয়ে। পরে ব্রেন্টফোর্ড ও বার্মিংহ্যামেও কাজ করেন তিনি। ২০২০ সালে যোগ দেন ইংল্যান্ডের সেট-আপে। এবার পেয়ে গেলেন জাতীয় দলের দায়িত্ব।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit