সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

রুয়েটে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এর আগে দুপুরে উপাচার্য বরাবর এক দিনের সময়সীমা (আলটিমেটাম) দিয়ে ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধসহ ১১ দফা দাবি জানিয়েছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে এক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

সিন্ডিকেটের ১০৫তম (জরুরি) সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ৪৪ (৪) ও ৪৪ (৫) ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে অন্য আরেক অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সব ধরনের রাজনৈতিক সংগঠন এবং এর কোনো অঙ্গসংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit